১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন

গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন
(ফাইল ছবি)

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 10:10 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাসহ তিন মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

মঙ্গলবার বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি শেখ আবু তাহেরের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে সাবেক রেলমন্ত্রীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, “তিনটি হত্যা মামলায় আজকে জামিন জামিন পেয়েছেন।"

মামলার নথি বলছে, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার স্ত্রী হত্যা মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম রয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পরদিন সকালে যাত্রাবাড়ী থানার আরেক মামলায় নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে মামলাটিতে হাই কোর্টে জামিন আবেদন থাকায় ওই দিনই রিমান্ড আদেশ বাতিল হয়।

সেদিনই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিচারক শাহীন রেজা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।