১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৃশ্যবন্দি ২০২৫

চব্বিশের অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ২০২৫ সাল কেটে গেল প্রত্যাশিত-অপ্রত্যাশিত নানা ঘটনাপ্রবাহে। এর মধ্যে অনেক ঘটনার প্রভাব দেখা যাবে ২০২৬ সালেও। ফেলে আসা বছরের দিনপঞ্জি ছবির ফ্রেমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 07:23 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

৭ জানুয়ারি ২০২৫: গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে এদিন রাতে তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।

৮ জানুয়ারি: উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানসহ বিএনপি নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

১৫ জানুয়ারি ২০২৫: পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে এদিন মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ওই চিত্রকর্ম বাদ দেওয়ার পক্ষ নেওয়া ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। ছবি: মাহমুদ জামান অভি

১৫ জানুয়ারি ২০২৫: পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে এদিন মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ওই চিত্রকর্ম বাদ দেওয়ার পক্ষ নেওয়া ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’

১৬ জানুয়ারি ২০২৫: দীর্ঘ ১৭ বছরের কারাবাসের পর মুক্তি পান বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সব মামলায় খালাস পাওয়ার পর এদিন দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

৩ ফেব্রুয়ারি ২০২৫: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর অবস্থান নেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধে দুপুর থেকে ওই পথে ট্রেনের পাশাপাশি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ছবি: মাহমুদ জামান অভি

৩ ফেব্রুয়ারি ২০২৫: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর অবস্থান নেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধে দুপুর থেকে ওই পথে ট্রেনের পাশাপাশি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে

৬ ফেব্রুয়ারি ২০২৫: ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া ভাষণের পাল্টা কর্মসূচি থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করার পর দেওয়া হয় আগুন। গুঁড়িয়ে দেওয়া হয় ভবনটির একাংশ। চালানো হয় লুটপাট। জাদুঘরে রূপান্তর করা ভবনটিতে থাকা নানা ধরনের বই, নথি ও আসবাবপত্র, এমনকি দেয়াল থেকে ইটও খুলে নিয়ে যেতে দেখা যায়। ছবি: মাহমুদ জামান অভি

৬ ফেব্রুয়ারি ২০২৫: ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া ভাষণের পাল্টা কর্মসূচি থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করার পর দেওয়া হয় আগুন। গুঁড়িয়ে দেওয়া হয় ভবনটির একাংশ। চালানো হয় লুটপাট। জাদুঘরে রূপান্তর করা ভবনটিতে থাকা নানা ধরনের বই, নথি ও আসবাবপত্র, এমনকি দেয়াল থেকে ইটও খুলে নিয়ে যেতে দেখা যায়

১২ ফেব্রুয়ারি ২০২৫: বিগত সরকারের আমলে ‘আয়নাঘর’ নামে কুখ্যাতি পাওয়া তিনটি গোপন বন্দিশালা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস; দেখেন নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার, দেয়ালে লেখা কলেমা, দাগ কাটা দিনের পরিসংখ্যানসহ বহু কিছু। ছবি: পিআইডি

১২ ফেব্রুয়ারি ২০২৫: বিগত সরকারের আমলে ‘আয়নাঘর’ নামে কুখ্যাতি পাওয়া তিনটি গোপন বন্দিশালা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস; দেখেন নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার, দেয়ালে লেখা কলেমা, দাগ কাটা দিনের পরিসংখ্যানসহ বহু কিছু

২৮ ফেব্রুয়ারি ২০২৫: জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আত্মপ্রকাশের অনুষ্ঠান ঘিরে এদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছিল লোকে লোকারণ্য। ছবি: মাহমুদ জামান অভি

২৮ ফেব্রুয়ারি ২০২৫: জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আত্মপ্রকাশের অনুষ্ঠান ঘিরে এদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছিল লোকে লোকারণ্য

১৪ মার্চ ২০২৫: কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: পিআইডি

১৪ মার্চ ২০২৫: কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

৩১ মার্চ ২০২৫: জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জামাত শেষে মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ছবি: পিআইডি

৩১ মার্চ ২০২৫: জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জামাত শেষে মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি

১৪ এপ্রিল ২০২৫: বিতর্ক আর নানা আলোচনা-সমালোচনাকে সঙ্গী করে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলায় ফেরে। এবার শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’। ছবি: আব্দুল্লাহ আল মমীন

১৪ এপ্রিল ২০২৫: বিতর্ক আর নানা আলোচনা-সমালোচনাকে সঙ্গী করে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলায় ফেরে। এবার শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’

৬ মে ২০২৫: লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: আব্দুল্লাহ আল মমীন

৬ মে ২০২৫: লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

৯ মে ২০২৫: গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সেখানে স্লোগানে স্লোগানে তারা ক্ষমতাচ্যুত দলটিকে নিষিদ্ধের দাবি তোলেন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

৯ মে ২০২৫: গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সেখানে স্লোগানে স্লোগানে তারা ক্ষমতাচ্যুত দলটিকে নিষিদ্ধের দাবি তোলেন

১২ মে ২০২৫: আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

১২ মে ২০২৫: আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

১২ মে ২০২৫: গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ‘শুকরিয়া’ জানাতে এদিন দুপুরে রাজধানীর শাহবাগে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাইয়ের পর বিকালে থেকে বিশাল আকৃতির কয়েকটি ডেকচিতে রান্নার কাজ শুরু করেন ‘প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সদস্যরা।

১৪ মে ২০২৫: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি লিট) ডিগ্রি দেওয়া হয়। ছবি: পিআইডি

১৪ মে ২০২৫: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি লিট) ডিগ্রি দেওয়া হয়

১৬ মে ২০২৫: চার দাবিতে কাকরাইল মসজিদ মোড়ে জুমার পর অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকালে কাকরাইলের মসজিদ মোড়ে অবস্থান নিয়ে তারা থেমে থেমে স্লোগান, বিদ্রোহী কবিতা ও গান গেয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। ছবি: আব্দুল্লাহ আল মমীন

১৬ মে ২০২৫: চার দাবিতে কাকরাইল মসজিদ মোড়ে জুমার পর অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকালে কাকরাইলের মসজিদ মোড়ে অবস্থান নিয়ে তারা থেমে থেমে স্লোগান, বিদ্রোহী কবিতা ও গান গেয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান

২০ মে ২০২৫: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। দাবি আদায়ে সচিবালয় অভিমুখে পদযাত্রাও করেন তারা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২০ মে ২০২৫: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। দাবি আদায়ে সচিবালয় অভিমুখে পদযাত্রাও করেন তারা

২৭ মে ২০২৫: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি তরিকুল ইসলাম গুলিতে নিহতের ঘটনায় ডহর মশিহাটী গ্রামের বাড়েদা পাড়ার হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের অন্তত ২০টি ঘরে আগুন দেওয়া হয়। এতে সবকিছু পুড়ে নিঃস্ব মতুয়ারা ভয় আর আতঙ্কে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যেই অনিশ্চয়তায় দিন পার করেন পরিবারের নারী ও শিশুরা।

২ জুন ২০২৫: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সংসদ না থাকায় তার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়। ছবি: মাহমুদ জামান অভি

২ জুন ২০২৫: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সংসদ না থাকায় তার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়

৪ জুন ২০২৫: কোরবানির ঈদ সামনে রেখে নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। নতুন ডিজাইনের এসব নোটে বাদ দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ছবি: মাহমুদ জামান অভি

৪ জুন ২০২৫: কোরবানির ঈদ সামনে রেখে নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। নতুন ডিজাইনের এসব নোটে বাদ দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি

১৩ জুন ২০২৫: লন্ডনের পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: পিআইডি

১৩ জুন ২০২৫: লন্ডনের পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২৮ জুন ২০২৫: জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। এদিন সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনকারীরা সেবা কার্যক্রম বন্ধ করে রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২৮ জুন ২০২৫: জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। এদিন সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনকারীরা সেবা কার্যক্রম বন্ধ করে রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন

১৬ জুলাই ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সকাল থেকে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কারফিউ।

২১ জুলাই ২০২৫: ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়, আহত হন দেড় শতাধিক। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স

২১ জুলাই ২০২৫: ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়, আহত হন দেড় শতাধিক। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়

২৬ জুলাই ২০২৫: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টাঙানো হয় লাল ব্যানার, যাতে লেখা ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’। গুলিস্তানে ১০ তলা এ ভবনটি এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ক্ষমতার পট পরিবর্তনের সময় সেখানে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়েছিল। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২৬ জুলাই ২০২৫: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টাঙানো হয় লাল ব্যানার, যাতে লেখা ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’। গুলিস্তানে ১০ তলা এ ভবনটি এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ক্ষমতার পট পরিবর্তনের সময় সেখানে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়েছিল

৫ অগাস্ট ২০২৫: আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢল নামে মানুষের। সাংস্কৃতিক পরিবেশনাসহ রঙবেরঙের নানা আয়োজনে উদযাপন করা হয় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। চব্বিশের অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে এদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ তুলে ধরেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: আব্দুল্লাহ আল মমীন

৫ অগাস্ট ২০২৫: আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢল নামে মানুষের। সাংস্কৃতিক পরিবেশনাসহ রঙবেরঙের নানা আয়োজনে উদযাপন করা হয় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। চব্বিশের অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে এদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ তুলে ধরেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

১৩ অগাস্ট ২০২৫: সিলেটের সীমান্তবর্তী ধলাই নদীর উৎসমুখে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ‘জল-নুড়ি-পাথরের’ অপূর্ব সুন্দর পর্যটনকেন্দ্র ‘সাদা পাথরে’ পড়ে ‘কালো হাতের থাবা’। গণআন্দোলনে সরকার পরিবর্তনের পর প্রশাসনের ‘নাকের ডগায়’ বসে লুটে নেওয়া হয় সেখানকার শত কোটি টাকার সম্পদ। ছবি: বাপ্পা মৈত্র

১৩ অগাস্ট ২০২৫: সিলেটের সীমান্তবর্তী ধলাই নদীর উৎসমুখে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ‘জল-নুড়ি-পাথরের’ অপূর্ব সুন্দর পর্যটনকেন্দ্র ‘সাদা পাথরে’ পড়ে ‘কালো হাতের থাবা’। গণআন্দোলনে সরকার পরিবর্তনের পর প্রশাসনের ‘নাকের ডগায়’ বসে লুটে নেওয়া হয় সেখানকার শত কোটি টাকার সম্পদ

৩০ অগাস্ট ২০২৫: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় হামলা চালায় একদল বিক্ষোভকারী। সেসময় ভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

৩০ অগাস্ট ২০২৫: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় হামলা চালায় একদল বিক্ষোভকারী। সেসময় ভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

৫ সেপ্টেম্বর ২০২৫: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেয় ‘তৌহিদি জনতা’ব্যানারধারী কয়েকশ লোক। এর আগে তারা সেখানকার দরবার শরিফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দরবারের ভক্তসহ ৫০ জনের বেশি আহত হন।

৯ সেপ্টম্বর ২০২৫: বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয় এদিন। সকাল ৮টা থেকে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ছবি: মাহমুদ জামান অভি

৯ সেপ্টম্বর ২০২৫: বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয় এদিন। সকাল ৮টা থেকে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখা যায়

১১ সেপ্টেম্বর ২০২৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয় ৩৩ বছর পর। সেই নির্বাচনে বড় জয় পায় ইসলামী ছাত্রশিবির। ছবি: মাহমুদ জামান অভি

১১ সেপ্টেম্বর ২০২৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয় ৩৩ বছর পর। সেই নির্বাচনে বড় জয় পায় ইসলামী ছাত্রশিবির

১২ সেপ্টেম্বর ২০২৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোক নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুরে তার জানাজা হয়।

১৪ অক্টোবর ২০২৫: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পাশাপাশি অবস্থিত একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন।

১৪ অক্টোবর ২০২৫: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পাশাপাশি অবস্থিত একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন।

১৫ অক্টোবর ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের ভোটগ্রহণ হয় ৩৫ বছর পর। এ বিশ্ববিদ্যালয়েও বিজয়ী হয় ইসলামী ছাত্রশিবির। ছবি: সুমন বাবু

১৫ অক্টোবর ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের ভোটগ্রহণ হয় ৩৫ বছর পর। এ বিশ্ববিদ্যালয়েও বিজয়ী হয় ইসলামী ছাত্রশিবির

১৬ অক্টোবর ২০২৫: সাড়ে তিন দশক পর ছাত্র সংসদে নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিবির সমর্থিত প্যানেল এ ভোটে একচেটিয়া জয় পায়। ছবি: মাহমুদ জামান অভি

১৬ অক্টোবর ২০২৫: সাড়ে তিন দশক পর ছাত্র সংসদে নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিবির সমর্থিত প্যানেল এ ভোটে একচেটিয়া জয় পায়

১৭ অক্টোবর ২০২৫: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫' এ স্বাক্ষর করেন। ছবি: পিআইডি

১৭ অক্টোবর ২০২৫: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫' এ স্বাক্ষর করেন

১৮ অক্টোবর ২০২৫: ভয়াবহ আগুনে পুড়ে যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। এদিন বেলা ২টার পর লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টার কিছু পরে। কার্গো ভিলেজের আমদানি করা পণ্য মজুদ রাখার স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

২২ অক্টোবর ২০২৫: আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে শুনানির পর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২২ অক্টোবর ২০২৫: আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে শুনানির পর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল

২৬ অক্টোবর ২০২৫: ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিচে থাকা এক পথচারীর মৃত্যু হয়। বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনার পর মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২৬ অক্টোবর ২০২৫: ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিচে থাকা এক পথচারীর মৃত্যু হয়। বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনার পর মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়

২৯ অক্টোবর ২০২৫: এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে মিছিল বের করেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। পুলিশের বাধায় তারা কর্মসূচি শেষ করতে পারেননি। জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

৯ নভেম্বর ২০২৫: দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালনের ঘোষণা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। ছবি: মাহমুদ জামান অভি

৯ নভেম্বর ২০২৫: দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালনের ঘোষণা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে

১৩ নভেম্বর ২০২৫: শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিন সকাল থেকেই রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: আব্দুল্লাহ আল মমীন

১৩ নভেম্বর ২০২৫: শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিন সকাল থেকেই রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ২০২৫: নতুন পোশাকে মাঠে নামতে শুরু করেন পুলিশ সদস্যরা। আপাতত সীমিত পরিসরে সরবরাহ করা হয় নতুন পোশাক। ছবি: আব্দুল্লাহ আল মমীন

১৫ নভেম্বর ২০২৫: নতুন পোশাকে মাঠে নামতে শুরু করেন পুলিশ সদস্যরা। আপাতত সীমিত পরিসরে সরবরাহ করা হয় নতুন পোশাক

১৭ নভেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে প্রাণদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘিরে এদিন আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করা হয় জোরদার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

১৭ নভেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে প্রাণদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘিরে এদিন আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করা হয় জোরদার

১৭ নভেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দেয়ায় শাহবাগে মিষ্টি বিতরণ করে জুলাই মঞ্চ।

১৭ নভেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দেয়ায় শাহবাগে মিষ্টি বিতরণ করে জুলাই মঞ্চ।

২১ নভেম্বর ২০২৫: গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে যায় বাংলাদেশকে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে। এতে প্রাণ হারান কমপক্ষে দশ জন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২১ নভেম্বর ২০২৫: গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে যায় বাংলাদেশকে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে। এতে প্রাণ হারান কমপক্ষে দশ জন

২১ নভেম্বর ২০২৫: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবার প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে। পাশাপাশি বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

২১ নভেম্বর ২০২৫: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবার প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে। পাশাপাশি বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

২২ নভেম্বর ২০২৫: দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

২২ নভেম্বর ২০২৫: দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

২৫ নভেম্বর ২০২৫: ভয়াবহ আগুনে পুড়ে যায় ঢাকার কড়াইল বস্তি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট দীর্ঘসময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: মাহমুদ জামান অভি

২৫ নভেম্বর ২০২৫: ভয়াবহ আগুনে পুড়ে যায় ঢাকার কড়াইল বস্তি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট দীর্ঘসময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে

২৬ নভেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ব্যাংক লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। আদালতের অনুমতি নিয়ে এসব স্বর্ণালঙ্কার জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুদকের যৌথ তদন্ত দল।

২৮ নভেম্বর ২০২৫: সারা দেশে বাউল ও মাজার ভক্তদের ওপর হামলা-আক্রমণের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর বসে।

২৮ নভেম্বর ২০২৫: সারা দেশে বাউল ও মাজার ভক্তদের ওপর হামলা-আক্রমণের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর বসে।

২৯ নভেম্বর ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ এর আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মহড়া চলে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২৯ নভেম্বর ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ এর আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মহড়া চলে

১ ডিসেম্বর ২০২৫: অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে রাজউকের প্লট দুর্নীতির আরেক মামলার রায় দেয় আদালত; হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

১ ডিসেম্বর ২০২৫: অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে রাজউকের প্লট দুর্নীতির আরেক মামলার রায় দেয় আদালত; হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়

১ ডিসেম্বর ২০২৫: চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বার্ষিক পরীক্ষা চলার মাঝপথে এ কর্মসূচি চলায় বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। এ কর্মসূচির কথা না জেনে পরীক্ষা দিতে স্কুলে এসে অনেকে হতাশ হয়ে ফিরে যায়। ছবি: সুমন বাবু

১ ডিসেম্বর ২০২৫: চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বার্ষিক পরীক্ষা চলার মাঝপথে এ কর্মসূচি চলায় বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। এ কর্মসূচির কথা না জেনে পরীক্ষা দিতে স্কুলে এসে অনেকে হতাশ হয়ে ফিরে যায়

৩ ডিসেম্বর ২০২৫: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়ন করার দাবিতে রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

৩ ডিসেম্বর ২০২৫: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়ন করার দাবিতে রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী

৫ ডিসেম্বর ২০২৫: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় নেমেই এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ জুবাইদা রহমান।

৫ ডিসেম্বর ২০২৫: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় নেমেই এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ জুবাইদা রহমান।

১১ ডিসেম্বর ২০২৫: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

১১ ডিসেম্বর ২০২৫: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

১১ ডিসেম্বর ২০২৫: রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর এদিন রাত ৯টায় উদ্ধার করা হয় দুই বছরের শিশু সাজিদকে। হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আগের দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় একটি পরিত্যক্ত গভীর নকলকূপে শিশুটি পড়ে যায়।

১২ ডিসেম্বর ২০২৫: ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট রোডে শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। তার ওপর হামলার খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন মানুষজন। রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

১৫ ডিসেম্বর ২০২৫: আততায়ীর হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স।

১৫ ডিসেম্বর ২০২৫: আততায়ীর হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স।

১৬ ডিসেম্বর ২০২৫: বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী করে সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এ আয়োজন করা হয়। ছবি: মাহমুদ জামান অভি

১৬ ডিসেম্বর ২০২৫: বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী করে সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এ আয়োজন করা হয়

১৮ ডিসেম্বর ২০২৫: ঢাকায় আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহের অপেক্ষায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুলিয়া মসজিদের বাইরে জড়ো হন বাংলাদেশিরা। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছবি: রয়টার্স

১৮ ডিসেম্বর ২০২৫: ঢাকায় আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহের অপেক্ষায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুলিয়া মসজিদের বাইরে জড়ো হন বাংলাদেশিরা। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

১৮ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।

১৮ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।

১৮ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে এদিন রাতে কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।

১৮ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে এদিন রাতে কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।

১৮ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। ছবি: মাহমুদ জামান অভি

১৮ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়

১৯ ডিসেম্বর ২০২৫: সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কফিন।

১৯ ডিসেম্বর ২০২৫: সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কফিন।

২০ ডিসেম্বর ২০২৫: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নেন লাখো মানুষ। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২০ ডিসেম্বর ২০২৫: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নেন লাখো মানুষ

২৩ ডিসেম্বর ২০২৫: ছায়ানটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে ‘গানে গানে সংহতি-সমাবেশ’অনুষ্ঠিত হয়। শিল্পী ও সাহিত্যিকসহ নানা শ্রেণির মানুষ গানে গলা মিলিয়ে হামলার প্রতিবাদ জানান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার পাশাপাশি ছায়ানট ভবনেও আক্রমণ চালানো হয়। ছবি: মাহমুদ জামান অভি

২৩ ডিসেম্বর ২০২৫: ছায়ানটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে ‘গানে গানে সংহতি-সমাবেশ’অনুষ্ঠিত হয়। শিল্পী ও সাহিত্যিকসহ নানা শ্রেণির মানুষ গানে গলা মিলিয়ে হামলার প্রতিবাদ জানান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার পাশাপাশি ছায়ানট ভবনেও আক্রমণ চালানো হয়

২৫ ডিসেম্বর ২০২৫: নির্বাসনে দেড়যুগ কাটিয়ে সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এরপর সেখান থেকে ৩০০ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক। পরে চলে যান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে। সেখান থেকে রাতে গুলশানের ১৯৬ নম্বর বাসায় গিয়ে ওঠেন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২৫ ডিসেম্বর ২০২৫: নির্বাসনে দেড়যুগ কাটিয়ে সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এরপর সেখান থেকে ৩০০ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক। পরে চলে যান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে। সেখান থেকে রাতে গুলশানের ১৯৬ নম্বর বাসায় গিয়ে ওঠেন

৩১ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া অ্যাভেনিউ এবং আশপাশের সড়ক ও অলিগলিতে। ছবি: সৈয়দ আরিফ

৩১ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া অ্যাভেনিউ এবং আশপাশের সড়ক ও অলিগলিতে