টানা কয়েকদিনের রোদে আবার তপ্ত হয়ে উঠেছে চারিদিক। এসময়ে মাঝেমধ্যে ঢাকার আকাশে মেঘের দেখা মিললেও প্রত্যাশিত বৃষ্টি আর ঝরেনি। বুধবার ভর দুপুরে আকাশ ছেয়ে যায় কালো মেঘে, চারিদিকে আঁধার ঘনিয়ে আসে; তবে সেই অনুযায়ী আর হয়নি বৃষ্টি। কিছু সময়ের ঝিরিঝিরি বৃষ্টির পর আবার আলো ঝলমলে হয়ে ওঠে চারিদিক।