শীতলক্ষ্যায় ‘বিষ’ ঢালছে বালু নদী
বৃষ্টিপাতে পানি বাড়ছে শীতলক্ষ্যা নদীতে। এই সময়ে এ নদীর পানি অনেকটা পরিষ্কার হলেও ক্ষান্ত দিচ্ছে না বালু নদীর দূষিত কালো পানি। দুই রকমের পানি একসঙ্গে মিশছেও না। ঢাকার ডেমরা সেতুতে দাঁড়ালে যতদূর চোখ যায় শীতলক্ষ্যার এমন দূষণের চিত্র স্পষ্ট দেখা যায়।
