শিক্ষার্থীরা ফের সড়কে
গাড়িচাপায় রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা। সোমবার বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ফার্মগেইট ও বিজয় সরণি অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।
