ইফতারের আগে টিসিবির ট্রাকসেলে হুড়োহুড়ি
স্বল্পমূল্যে পণ্য পেতে টিসিবির ট্রাকসেলের সামনে সীমিত আয়ের মানুষের ভিড় থাকে সব সময়ই। রোজার মধ্যে দুপুরের পর ট্রাক আসায় পণ্য পেতে সেই ভিড় থাকে ইফতারের আগেও। রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় টিসিবির ট্রাকের সামনে অপেক্ষায় থাকা মানুষ।
