কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গেইটে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ এর ব্যানার ঝুললেও ভেতরে বেজমেন্টে রাখা হচ্ছে গুলিস্তানের হকারদের ভ্রাম্যমাণ দোকান। কেউ কেউ রাখছেন মালপত্রও। এর জন্য প্রতিদিন গুণতে হচ্ছে ভাড়া। দোকানিরা বলছেন, তাদের চাকা লাগানো অস্থায়ী দোকান রাখতে প্রতি রাতে দিতে হচ্ছে ৬০ টাকা।