জ্বালানি তেল সংকটের খবরে আগেভাগে বেশি করে তেল নিতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় করেছে মানুষ। যানবাহন নিয়ে লম্বা লাইনে তারা স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। তেল সরবরাহ না থাকার কথা জানিয়ে কিছু ফিলিং স্টেশন আবার বন্ধও রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।