দেশের অন্যতম বৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকার বাদামতলীতে কাকডাকা ভোর থেকেই জমে ওঠে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রলার ও ট্রাকে করে মৌসুমি ও দেশি ফলের পাশাপাশি আসে আমদানির ফলও। এখান থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় নানা ধরনের ফল।