Published : 15 Jan 2026, 03:55 PM
‘চায়না দুয়ারি’ বা চায়না জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ হলেও ধলেশ্বরী নদীতে এই জালের ব্যবহার হচ্ছে হরহামেশা। পোনা থেকে বড়- সব রকমের মাছ আটকে যায় এই জালে।
যেকোনো আকারের মাছ আটকা পড়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে এ জাল দিয়েই ধরা হয় মাছ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীর আশপাশের স্থানীয়রা বলছেন, একদিকে দূষণ আর অপরদিকে শুকনো মৌসুম- এ দুই কারণে নদীতে মাছ কমে গেছে। বাধ্য হয়েই তারা ব্যবহার করছেন নিষিদ্ধ চায়না জাল