মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় শতবছর ধরে বসছে দিঘীরপাড়ের কাঠের হাট। প্রতি সোম ও শুক্রবার পদ্মা নদী তীরবর্তী এ হাটে কাঠ নিয়ে আসেন দূর-দূরান্তের ব্যবসায়ীরা। দিঘীরপাড় ও লৌহজং এলাকার মানুষ ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করেন এ হাট থেকে।