রসের হাঁড়ি নিয়ে গাছ থেকে গাছে
শীত এলে খেজুরের রস ও গুঁড়ের স্বাদ নিতে চান অনেকেই। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মোশারফ হোসেন তাই ব্যস্ত এখন খেজুরের রস সংগ্রহে। ১০ বছর ধরে গাছি হয়ে কাজ করছেন মোশারফ, মাঝে অন্য কাজ করলেও শীত এলে ফেরেন বাপ-দাদার পেশায়।
