ঢাকার ধানমন্ডি লেকের পাশে গত বছরের ১৬ নভেম্বর ব্যক্তি উদ্যেগে পাঁচটি বই দিয়ে একটি বুক সেলফ স্থাপনের উদ্যেগ বেশ প্রশংসিত হয়। অনেকের অংশগ্রহণে কয়েক দিনের মধ্যে লেকের ধারে ২০টির বেশি সেলফ তৈরি হয়ে যায়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই বেশির ভাগ সেলফ থেকে চুরি হয়ে গেছে বই, খুলে নেওয়া হয়েছে বুক সেলফের বিভিন্ন অংশ।