শীতে জবুথবু নগরবাসী
পৌষের তৃতীয় সপ্তাহে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। সারা দেশের সঙ্গে রাজধানীতেও তীব্র শীতে ‘হাড়কাঁপুনি অবস্থা’। বাসা থেকে অফিস বা কাজে রাস্তায় বের হতে শীতের পোশাক পরতে হচ্ছে নগরবাসীকে। দিনমজুর, রিকশাচালক আর ছিন্নমূল মানুষের ভোগান্তি আরও বেশি।
