শীতের ভোরে বুড়িগঙ্গার মাঝিদের লড়াই
অন্ধকার ঘোচার আগেই খুব ভোরে ঘন কুয়াশা ও হিম বাতাসে কাঁপতে কাঁপতে বুড়িগঙ্গার পাড়ে হাজির হন মাঝিরা। ঘাটে বাঁধা ডিঙি নৌকা নিয়ে বৈঠা হাতে যাত্রী পারাপার শুরু করে দেন, চলতে থাকে দিনভর। অন্য সময় অসুবিধা নাহলে শীতকালে বুড়িগঙ্গায় বেশ বেগ পোহাতে হয় তাদের। শীতের কষ্ট ছাড়াও ঘন কুয়াশায় নদীতে দূরের নৌযান চোখে পড়ে না। দুর্ঘটনার ঝুঁকিও থাকে।
