ঋতুরাজ বরণ করতে শনিবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে হয় ৩৮তম ‘বসন্ত উৎসব’। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামে এ অনুষ্ঠান করে ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ’।