Published : 20 Jan 2026, 07:15 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে প্রথমবারের মতো হয়ে গেল ‘পেট কার্নিভাল’। কেয়ার ডিইউ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় মঙ্গলবার এ উৎসব আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শিক্ষার্থী ও তাদের পোষা প্রাণীর পাশাপাশি ক্যাম্পাসে থাকা অন্যান্য প্রাণীর চিকিৎসা ও যত্নে সচেতনতা তৈরিতে এ আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত আয়োজিত পেট কার্নিভালে মাঠের মধ্যে আপন মনে ঘুরে বেড়াচ্ছে খরগোশ কোকো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত পেট কার্নিভালে অনেকেই পোষা প্রাণীর সঙ্গে আনে পোষা পাখি। একজন আনেন মিমি নামের এ ককাটিয়েল পাখি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগুফতা ইয়াসমিন জেরিন নারায়ণগঞ্জ থেকে নিয়ে এসেছেন তার পোষ্য কবুতর হাননাকে। পেট কার্নিভালে এসে জেরিনের মাথায় ঘুরে দেশি জাতের কবুতরটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেট কার্নিভালে এসে মঙ্গলবার বিকালে চেয়ারে বসে মিষ্টি রোদ উপভোগ করছে পোষা বিড়াল মিঠু মনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেট কার্নিভালে মঙ্গলবার অন্য সব পোষ্য প্রাণীর সঙ্গে দেখা মেলে লাসা জাতের কুকুর ইউলো-কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেট কার্নিভালে মঙ্গলবার বিকালে ইসরাত জাহান সুমাইয়া নিয়ে আসেন চার মাস বয়সি শর্ট হেয়ারড জাতের বিড়াল স্মোকিকে