ঢাকার আজিজ সুপার মার্কেটে কাপড়ের দোকানগুলোতে দুর্গোৎসবের ছোঁয়া লেগেছে। পূজার বাজার মাথায় রেখে এসব দোকানে তোলা হয়েছে টিশার্ট, পাঞ্জাবি, শাড়ি ও থ্রি পিসসহ বাহারি পোশাক। কোনো কোনো পোশাকের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গাকে। ব্যবসায়ীরা বলছেন, এবার কেনাবেচাও হচ্ছে বেশ।