মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পরদানা পুত্রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি গার্ড অব অনার দেওয়া হয়।