ঢাকার দক্ষিণ বাসাবোতে টেম্পুস্ট্যান্ড লাগোয়া মূল সড়কে ড্রেন সংস্কার, সুয়ারেজ লাইন এবং বিভিন্ন উন্নয়ন কাজের জন্য দীর্ঘদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি। সমন্বিত পরিকল্পনার অভাবে বাতাসে উড়ছে মাত্রাতিরিক্ত ধুলাবালি, সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে সড়কটি দিয়ে যাতায়াতে পোহাতে হচ্ছে দুর্ভোগ।