১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেন্ট মার্টিনের সৈকতে মোটরসাইকেল চলছেই

নিষিদ্ধ হলেও সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতগুলোতে চলছে মোটরসাইকেল। ৪ থেকে ৭ ডিসেম্বর দ্বীপের প্রায় সব সৈকতেই পর্যটকদের মোটর সাইকেল ভাড়া নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের বিষয়ে সরকার যে ১২ নির্দেশনা দিয়েছিল, তার মধ্যে সৈকতে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। তবে দ্বীপে আইন শৃঙ্খলা বাহিনীর এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 10:47 AM

Updated : 01 Sep 2026, 06:59 PM