মোহাম্মদপুরে সরকারি ৮ ভবনে উচ্ছেদ
ঢাকার মোহাম্মদপুর হাউজিং এস্টেটে ডি টাইপ কলোনির আটটি ভবনে বুধবার উচ্ছেদ অভিযান চালায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এসব ভবনের বাসিন্দাদের অভিযোগ উচ্ছেদের আগে বাসা স্থানান্তরে পর্যাপ্ত সময় না দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। এগুলোতে মাসিক ভাড়ার ভিত্তিতে বরাদ্দ পাওয়া ২৮৮টি পরিবার বসবাস করছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
