বর্ষার গান, নাচ ও কবিতা নিয়ে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে হয়ে গেল বর্ষামঙ্গল উৎসব। বর্ষা মঙ্গল পর্ষদের এ আয়োজনে দর্শক শ্রোতাদের মধ্যে হাজির ছিলেন সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন স্তরের মানুষ।