ঢাকার সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড লাগোয়া শিল্প এলাকার যানজট নিরসনে আশুলিয়া থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ২৪ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে। ২০১৭ সালে শুরু হওয়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৯০১ কোটি টাকা। বুধবার প্রকল্পটির দ্বিতীয় ধাপের সংশোধনী আনা হয়েছে, যাতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৬ কোটি টাকা। আর নির্মাণ কাজের মেয়াদ চার বছর বাড়িয়ে ঠিক করা হয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত।