ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশেও ফিলিং স্টেশনগুলোতে চলছে হাহাকার। অনেক ফিলিং স্টেশন তেল সংকটে বন্ধ। যেগুলো চালু আছে সেগুলোতে তেল নিতে আসা যানবাহনের চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বৈশাখের রোদ-গরম আর যানবাহনের শব্দে শরীর-মন অতিষ্ঠ হয়ে উঠলেও উপায় নেই তাদের।