ভাদ্রের গরমে স্বস্তির বৃষ্টি
ভাদ্রের মাঝামাঝিতে ভ্যাপসা গরমের মধ্যে রাজধানীতে স্বস্তি নিয়ে এল বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার ছিল মেঘলা। দুপুর গড়াতেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। তাতে নানা গন্তব্যে ছোটা নগরবাসী কিছু সময় দুর্ভোগে পড়েন। কেউ আবার বৃষ্টি ভেজার আনন্দে মাতেন।
