চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় কালুরঘাট বেতার কেন্দ্র সংলগ্ন জিয়া স্মৃতি কমপ্লেক্সে আছে জাতীয় সংসদ ভবন, আহসান মনজিল, কার্জন হল, কান্তজিউ মন্দির এবং জাতীয় স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মিনি সংস্করণ। এ কারণে কমপ্লেক্সটি পরিচিতি পেয়েছিল ‘মিনি বাংলাদেশ’ নামে। চব্বিশের অভ্যুত্থানের সময় হামলার পর প্রায় দুই বছর ধরে বন্ধ এ কমপ্লেক্স আগাছা আর জঙ্গলে ছেয়ে গেছে।