দ্বিতীয় দিনেও মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রবাসীরা
ঢাকা থেকে দ্বিতীয় দিনের মত রোববার মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে বন্ধ রয়েছে বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট। এতে বিমানবন্দরে আসা প্রবাসীরা পড়েছেন ভোগান্তিতে। ইরান যুদ্ধের কারণে তাদের যাত্রা গেছে আটকে।
