শপথের জন্য প্রস্তুত হচ্ছে সংসদ ভবন
প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। আগামী মঙ্গলবার বিকালে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এর জন্য প্রস্তুত করা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা।
