১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে মেডিকেল ক্যাম্প

একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন ট্রমা ও আর্থোপ্লাস্টি সার্জন এবং একজন পুষ্টিবিদ নানা পরামর্শ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 12:52 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

নিজেদের কর্মীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

রোববার ঢাকায় সংবাদমাধ্যমটির কার্যালয়ে হওয়া এ ক্যাম্পে অর্ধশতাধিক সংবাদকর্মী চিকিৎসা পরামর্শ নিয়েছেন। 

ক্যাম্প পরিচালনা করেছে অ্যালায়েন্স হাসপাতাল লিমিটেড। এতে মেডিসিন বিশেষজ্ঞ দীপান্বিতা সাহা, ট্রমা এবং আর্থোপ্লাস্টি সার্জন জাকির হোসেন ও পুষ্টিবিদ মুনিরুন্নাহার লোপা পরামর্শ দিয়েছেন। 

অ্যালায়েন্স হাসপাতালের পরিচালক বায়েজিদ হোসেন বলেন, “আমরা স্বাস্থ্যসেবা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্প করে থাকি। প্রতিমাসের শুরুতে আমরা মেডিকেল ক্যাম্প, সভা, সেমিনার করার পরিকল্পনা করি। 

“সেই ধারাবাহিকতায় আজকের এখানে মেডিকেল ক্যাম্প। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদসহ চারজন পরামর্শ দিয়েছেন।”