১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাম: একদিনে আরও ১০ মৃত্যু

একদিনে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে।

হাম: একদিনে আরও ১০ মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 06:11 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

হাম আক্রান্ত হয়ে একদিনে চারজনের মৃত্যু হয়েছে; ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন।

রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিপ্তর।

হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। তাদের মধ্যে সর্বোচ্চ ১৫ জন ঢাকায় এবং পাঁচজন বরিশাল বিভাগে মারা গেছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩ জন, ময়মনসিংহে ২ ও রাজশাহীতে ৩ জন মারা গেছে। 

একই সময়ে হামের লক্ষণ নিয়ে সারাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। এর মধ্যে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; লক্ষণ নিয়ে রাজশাহী বিভাগে মারা গেছে ৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৫০ জন হাম আক্রান্ত হয়েছেন; এ সময়ে ১ হাজার ২৬৮ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ৭৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সবশেষ একদিনে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১১ জন ভর্তি হয়েছে রংপুরে বিভাগে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জন। এসময়ে ২ হাজার ৬৩৯ জনের হাম শনাক্ত হয়েছে।