মুক্তির বিশ দিন আগে ট্রেইলার এসেছে ভূতপরী সিনেমার। কিন্তু এ সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ভূত না পরী? ট্রেইলারে দেখা গেছে, লাল শাড়ি আর গয়না পরে বধূবেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় বনলতার আত্মা। তার আক্ষেপ, সে কাওকে স্পর্শ করতে পারে না, ভয়ও দেখাতে পারে না। হঠাৎ একদিন বনলতা আবিষ্কার করেন, একটি বাচ্চা ছেলেকে স্পর্শ করতে পারছেন তিনি। তাতে বনলতা নিজেই ভয় পেয়ে যান। এরপর ছেলেটিকে সঙ্গে নিয়ে নিজের মৃত্যুর কারণ উদঘাটন করতে নামেন বনলতা। এই চরিত্রটি করেছেন জয়া। ‘ভূতপরী’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল, চিত্রনাট্য তারই লেখা। সিনেমায় জয়ার সহশিল্পী হয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি। সিনেমার শুটিং শেষ হয় কোভিড মহামারীর আগে। নানা জটিলতায় আটকে ছিল অন্যান্য কাজ। সেসব সেরে অবশেষে আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভূতপরী’।