১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হাড্ডি’র ট্রেইলারে নওয়াজ যেমন

কখনও এলাকার মাস্তান, কখনও ডন, প্রেমিক বা পকেটমার হয়ে অভিনয়ে দক্ষতা প্রকাশ করে চলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার অক্ষত অজয় শর্মা পরিচালিত সিনেমা ‘হাড্ডি’তে রূপান্তরকামী নারী চরিত্রে কাজ করেছেন তিনি। বুধবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার। দুই মিনিট ১৭ সেকেন্ডের ট্রেইলারে পুরোদস্তুর ভিন্ন রূপে ধরা দিয়েছেন নওয়াজ। পরনে শাড়ি, গলা ও কানে ভারী গয়না, ঠোঁটে গাঢ় লিপস্টিক, টিপ আর আলগা খোঁপায় গুঁজে রাখা একটি ছুরি- এ এক অন্য নওয়াজউদ্দিন। ট্রেইলারে এই বেশেই একের পর এক খুন করতে দেখা গেছে। নওয়াজউদ্দিনের পাশাপাশি খলনায়কের ভূমিকায় নজর কেড়েছেন অনুরাগ কাশ্যপও। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পাবে ‘হাড্ডি’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 10:37 PM

Updated : 23 Aug 2023, 10:50 PM