একক অ্যালবাম ‘রেনেসাঁ’ নিয়ে বিশ্ব সফরে বের হওয়া যুক্তরাষ্ট্রের সংগীত তারকা বিয়ন্সে শনিবার কনসার্ট করেছেন প্যারিসে। নাচ-গানে হুল্লোড় তোলা ওই কনসার্টে অংশ নেয় গ্র্যামি জয়ী এ তারকার ১১ বছর বসয়ী মেয়ে ব্লু আইভি কার্টার। কনসার্টের মাঝামাঝি সময়ে বিয়ন্সের সঙ্গে যোগ দেয় আইভি। একঝাঁক নাচের শিল্পী সঙ্গে নিয়ে মা মেয়ে গেয়ে ওঠেন ‘দ্য লায়ন কিং: দ্য গিফট’ আ্যালবামের ‘মাই পাওয়ার’ গানটি। বিয়ন্সের এ গানটি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালে। গত ১০ মে সুইডেনে শুরু হওয়া বিয়ন্সের এ সফরের পরের দেশ যুক্তরাজ্য। পাঁচ মাসের এই সফর শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর নিউ অর্লিয়েন্সে।

গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১০:৩২, ২৮ মে ২০২৩ | আপডেট: ১০:৩২, ২৮ মে ২০২৩