Published : 22 Feb 2026, 01:55 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এখন ‘সিনেমার বড় তারকা’।
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রসিকতা করে বলেন, “আমি তাকে আগেই বলেছি, এক পরিবারে দুজন তারকার জায়গা হয় না।”
ভ্যারাইটি লিখেছে, ট্রাম্পের ভাষ্য, তিনি তার স্ত্রীকে নিয়ে ‘গর্বিত’।
ট্রাম্প এ মন্তব্য করেছেন, মেলানিয়াকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মেলানিয়া’ মুক্তির পর। এই তথ্যটিত্রটি পরিচালনা করেছেন ব্রেট রেনটার এবং এটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওজ।
মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ১৬ মিলিয়ন ডলার আয় করেছে ‘মেলানিয়া’।
ওয়াশিংটন ডিসির ওই অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেছেন, প্রামাণ্যচিত্র ‘মেলানিয়া’ গেল দুই দশকে সবচেয়ে বেশি হওয়া প্রামাণ্যচিত্র হিসেবে নাম করেছে।
তিনি বলেন, “বিশেষ করে নারীরা ওই প্রামাণ্যচিত্র একাধিকবার দেখেছেন।”

চলতি বছরের ৩০ জানুয়ারি মুক্তির প্রথম সপ্তাহে ‘মেলানিয়া’ ভালো করলেও দ্বিতীয় সপ্তাহে আয় কমে যায় প্রায় ৬৭ শতাংশ।
মুক্তির প্রথম সপ্তাহে দর্শকদের মধ্যে শতকরা ৭২ শতাংশ নারী ছিলেন। আর ৪৫ বছর বয়সী ছিলেন শতকরা ৮৩ শতাংশ। টিকেট ত্রেতাদের মধ্যে ৭৫ শতাংশ ছিল শ্বেতাঙ্গ।
তবে এই প্রামাণ্যচিত্রটি সমালোচনাও কুড়িয়েছে।
‘মেলানিয়া’ ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ২০ দিনের প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরছে। আগামীতে এই প্রামাণ্যচিত্রটি অ্যামাজন প্রাইম ভিডিওতে আসবে।