Published : 11 Feb 2025, 05:30 PM
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তার ছোটগল্প 'সমাপ্তি' অবলম্বনে বিশেষ নাটক প্রচার করছে মাছরাঙা টেলিভিশন।
নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আর তার স্বামী অপূর্ব’র চরিত্রটি করেছেন অভিনেতা সজল নূর।
এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টায় নাটকটি প্রচার করা হবে।
নির্মাতা নাটকটি এই সময়ের আলোকে নির্মাণ করেছেন।
নাটকে দেখা যবে, অপূর্বদের প্রতিবেশীর মেয়ে মৃন্ময়ী। যার দূরন্তপনার কথা গ্রামের সবারই জানা। গ্রামের ছেলেদের সঙ্গেই মৃন্ময়ীর যত খেলাধুলা। গ্রামের অনেকে মৃন্ময়ীকে আদর করে পাগলী ডাকলেও নারীরা মেয়েটিকে নিয়ে চিন্তিত ও শঙ্কিত।
এর মধ্যে কলকাতায় পড়ুয়া অপূর্ব গ্রামে আসে। অপূর্বর মা ছেলের বিয়ে দিতে চান। কয়েকজন পাত্রী দেখা হলেও অপূর্ব শেষমেশ পছন্দ করে বসে 'দস্যি' স্বভাবের মৃন্ময়ীকে।
মায়ের অমতেই মৃন্মীয়কে বিয়ে করে বাড়িতে আনে অপূর্ব। এরপর চলে সেই সংসারে মৃন্ময়ীকে উপযোগী করে গড়েপিটে নেওয়ার কাজ। এর মধ্যে মৃন্মীয় অপূর্বকে একেবারেই পছন্দ করে না জানিয়ে দিলে, অপূর্ব ফিরে যায় কলকাতায়।
এরপর থেকে একটু একটু করে বদলে যায় মৃন্ময়ী। খেলার মাঠের চাইতে নিজের সংসারই তাকে টানে বেশি। এবং অপূর্বর অবর্তমানে তাকে ভালোবেসে ফেলে মৃন্মীয়। একসময় বাড়িতে ফিরেও আসে অপূর্ব।
বাড়িতে ফিরে অপূর্ব আবিষ্কার করে, ছটফটে অল্পবয়সী মৃন্মীয়ী কোথায় যেন হারিয়ে গেছে। তার বদলে শান্ত স্বাভাবের এক কিশোরী তার জন্য অপেক্ষা করছে।