১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচ্ছেদের খবর জানিয়ে যা লিখলেন কনা

বুধবার রাতে ছয় বছরের বিবাহিত জীবনের ইতি টানার কথা জানিয়েছেন কনা।

বিচ্ছেদের খবর জানিয়ে যা লিখলেন কনা
দিলশাদ নাহার কনা। ছবি: কনার ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার রাতে ছয় বছরের বিবাহিত জীবনের ইতি টানার কথা জানিয়েছেন এই শিল্পী। 

ফেইসবুকে পেইজের এক দীর্ঘ পোস্টে কনা লিখেছেন, “আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। 

“আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।”

দিলশাদ নাহার কনা। ছবি: কনার ফেইসবুক থেকে নেওয়া। 

দিলশাদ নাহার কনা

এই সিদ্ধান্ত ‘কঠিন’ ছিল জানিয়ে কনা লিখেছেন, “এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। 

“আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

২০১৯ সালে ইফতেখারের সঙ্গে সংসার শুরু করেছিলেন কনা। সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে সব মাধ্যমেই গান নিয়ে তিনি ব্যস্ত সময় পার করেছেন। 

গত বছরের রোজার ঈদে রায়হান রাফি পরিচালিত ‘তুফান' সিনেমায় কনার কণ্ঠে গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি বেশ আলোচিত হয়।