২৪ বছর পর ক্রুজ-পিট এক ফ্রেমে, কীসের ইঙ্গিত
‘এফ ওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে শুক্রবার।
‘এফ ওয়ান’ নামের যে সিনেমা নিয়ে চলতি মাসে পড় পর্দায় আসছেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। লন্ডনের লেস্টার স্কয়ারে সেই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান ঝলমল করে ওঠে আরেক তারকাভিনেতার উপস্থিতিতে। তিনি হলেন টম ক্রুজ। প্রায় সমবয়সী দুই অভিনেতা এক ফ্রেমে বন্দি হলেন ২৪ বছর পর।
