১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

২৫০ পর্বের ধারাবাহিকটি প্রচার হবে সপ্তাহের সাত দিন রাত ৯টায়।

শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’
‘মোস্তফা’ ধারাবাহিক নাটকের দৃশ্য। ছবি: আরটিভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 10:34 AM

Updated : 26 Aug 2026, 01:29 PM

টেলিভিশনের পর্দায় তুর্কি ধারাবাহিকের প্রচার বেড়েছে বেশ কয়েক বছর ধরে। বাংলা ভাষায় রূপান্তর করে প্রচার করা হয় নাটকগুলো। 

দীপ্ত ও মাছরাঙা টেলিভিশনের পর এবার আরটিভিতে শুরু হচ্ছে এ ধরনের একটি ধারাবাহিক নাটক।  

শুক্রবার থেকে আরটিভিতে প্রচার হচ্ছে তুর্কি ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, ২৫০ পর্বের ধারাবাহিকটি প্রচার হবে সপ্তাহের সাত দিন রাত ৯টায়।

মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। পরিবারে তার এক ছেলে, স্ত্রী মারা গেছে। একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান তিনি। মোস্তফার বিরুদ্ধে ভুল অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়।

‘মোস্তফা’ ধারাবাহিক নাটকের দৃশ্য। ছবি: আরটিভির সৌজন্যে।

‘মোস্তফা’ ধারাবাহিক নাটকের দৃশ্য

ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলেকে নিয়ে যায় তার শ্বশুর।

অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। একদিন মোস্তফা জানতে পারেন আইসেগুল শহরের গডফাদার বাহরির মেয়ে। এভাবেই এগিয়ে যাবে ধারাবাহিকটি।

মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও কিছু তুর্কি তারকা। 

নাটকের বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।