Published : 18 Apr 2026, 12:38 PM
ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের 'রাক্ষস' সিনেমাটি এবার মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। শুক্রবার থেকে সেখানকার নয়টি শহরে চলছে সিনেমাটি।
'রাক্ষস' পরিবেশনা করছে গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, “আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না দর্শকদের নাড়িয়ে দেবে ভেতর থেকে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে দর্শকদের নিয়ে একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে বলে আশা করছি।”
সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’।
'রাক্ষস' সিনেমায় উঠে এসেছে একটি পাগলাটে প্রেমের গল্প। অ্যাকশন ও সহিংসতার ভরপুর এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়; আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে।
সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
রিয়েল এনার্জী প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।