১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উদিত নারায়ণের বাসায় আগুন, কেমন আছেন গায়ক?

সোমবার রাতে সংগীতশিল্পী উদিত নারায়ণের বাসভবনে আগুন লাগে।

উদিত নারায়ণের বাসায় আগুন, কেমন আছেন গায়ক?
সংগীতশিল্পী উদিত নারায়ণের বাসভবনে আগুন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 09:24 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

বলিউডের সংগীত শিল্পী উদিত নারায়ণ মুম্বাইয়ের যে ভবনে থাকেন, সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। 

এ ঘটনায় গায়ক ও তার পরিবারেরে সবাই অক্ষত আছেন। তবে তাদের একজন প্রতিবেশীর মৃত্যু হয়েছে।    

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সোমবার রাতে মুম্বাইয়ের আন্দেরি পশ্চিমের শাস্ত্রী নগরের স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে ওই অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির নবম তলায় থাকেন উদিত নারায়ণ।  

রাত ৯টা ১৫ মিনিটে ভবনের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।        

এ ঘটনায় রাহুল মিশ্রা নামে ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়, যিনি উদিত নারায়ণের প্রতিবেশী ছিলেন।  

মুম্বাই ফায়ার সার্ভিস জানিয়েছে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে রাহুল মিশ্রার মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তার সঙ্গে ফ্ল্যাটে ছিলেন তার আত্মীয় রৌণক মিশ্রা। তিনি কিছুটা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।        

প্রাথমিক তদন্তে জানা গেছে, মিশ্রার ফ্ল্যাটে বৈদ্যুতিক সরঞ্জাম থেকেই আগুনের সূত্রপাত হয়।