ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে দলীয় আবৃত্তি ‘গঙ্গাফড়িং’
এবার এই উৎসবের ৪০তম আসর বসেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য অ্যাকাডেমি আয়োজিত সপ্তাহজুড়ে বৈশাখী উৎসবে দলীয় আবৃত্তি পরিবেশন করেছে মৈন্দ গ্রামের বজলুর রহমান পাঠাগারের সদস্যরা।
শুক্রবার শাহনাজ জাহানের নির্দেশনায় 'গঙ্গাফড়িং' নামে এই দলীয় আবৃত্তি পরিবেশন করা হয়।
আবৃত্তিতে অংশ নেন পাঠাগারের সদস্য- তানহা, শেখা, জয়া, রিতু, চাঁদনি, সানিয়া,সাবিহা, আমেনা, খাদিজা, জেরিন, জিনিয়া, আফরিন, হিমেল, সাদাফ, ইউসুফ।
এর আগে পহেলা বৈশাখে শুরু হয় সপ্তাহব্যাপী এ উৎসব।
১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য অ্যাকাডেমি প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৮৭ সাল থেকে স্থানীয় ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে’ সাতদিনব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করছে তারা।
এবার এই উৎসবের ৪০তম আসর বসেছে।
