১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শতপর্ব পার করল তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

সোমবার থেকে বুধবার রাত সোয়া ৮টায় নাটকটি প্রচার হচ্ছে।

শতপর্ব পার করল তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’
‘মোস্তফা’ নাটকের দৃশ্য। ছবি: আরটিভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 01:07 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

মিথ্যা মামলায় নীতিবান এক পুলিশ কর্মকর্তার চাকরি হারানোর ঘটনা ও তার পরিবারের পরিণতির গল্পে প্রচার হওয়া তুর্কি ধারাবাহিক নাটক ‘মোস্তফা’ শতপর্ব পার করেছে। 

গেল বছরের অগাস্ট থেকে আরটিভিতে প্রচার হচ্ছে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ২৫০ পর্বের ‘মোস্তফা’ ধারাবাহিকটি সম্প্রতি শতপর্ব পার করেছে। 

সপ্তাহের তিনদিন সোমবার থেকে বুধবার প্রচার হওয়া এই পর্বগুলো দর্শকরা বেশ পছন্দ করছেন। রাত সোয়া ৮টায় দেখা যাচ্ছে নাটকটি।

‘মোস্তফা’ নাটকের দৃশ্য। ছবি: আরটিভির সৌজন্যে।   

‘মোস্তফা’ নাটকের দৃশ্য

নাটকটির গল্প দেখাচ্ছে, মোস্তফা কারায়েল নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। পরিবারে তার এক ছেলে, স্ত্রী মারা গেছে। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার এই ছেলে। 

একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান তিনি। মোস্তফার বিরুদ্ধে ভুল অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর। 

অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। একদিন মোস্তফা জানতে পারেন আইসেগুল শহরের গডফাদার বাহরির মেয়ে।  

 বাবা ছেলের সম্পর্কের গল্প, নতুন প্রেমের পরিণতি, গডফাদারের সঙ্গে দ্বন্দ্বের গল্পে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকটি। 

‘মোস্তফা’ নাটকের দৃশ্য। ছবি: আরটিভির সৌজন্যে। 

‘মোস্তফা’ নাটকের দৃশ্য

মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন তুর্কি অভিনেতা ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও কিছু তুর্কি তারকা।  

নাটকের সংলাপ বাংলায় ভাষান্তর পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।