১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেদি হাতে কনার ছবি আলোচনায়

অনেকে কনাকে অভিনন্দন জানিয়েছেন নতুন জীবনে প্রবেশের জন্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 01:09 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা মেহেদি দেওয়া হাতের একটি ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

কনা ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি।’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় চিহ্ন; আর হ্যাশট্যাগে লিখেছেন, ‘মেহেন্দি’, ‘কনা’।

সেই থেকে কনাকে নিয়ে চলছে আলোচনা। জন্ম দিয়েছে কৌতুহলের। 

কেউ বলেছেন, ‘কনা কি তাহলে বিয়ে করছেন’?

অনেকে ছবির কমেন্টের ঘরে কনাকে অভিনন্দন জানিয়েছেন নতুন জীবনে প্রবেশের জন্য।

কনার বিয়ে নিয়ে কানাঘুষা শুরু হলে দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, এ ধরনের খবর ঠিক নয়।

 ‘মেহেন্দি’ শিরোনামে একটি গানের ভিডিওর শুটিংয়ে ছবিটি তোলা হয়েছে বলে জানিয়েছেন কনা। সংগীতশিল্পী নিশের সঙ্গে গানটি গেয়েছেন কনা। গানের ভিডিওতেও তাকে দেখা যাবে।

বাঁধন ও জামশেদ চৌধুরীর লেখা ওই গানটির গানটির সুর ও সংগীত করেছেন সঞ্জয়। ‘মেহেন্দি’ গানটি ফেইসবুকেও পোস্ট করেছেন কনা।

গানটি নিয়ে কনা বলেন, "এখন যেহেতু বিয়ের মৌসুম। বর-কনে মেহেদি দিয়ে তাদের নাম হাতে লিখে। যেটি অনেক প্রাচীন রীতি। সেই অনুপ্রেরণা থেকেই গানটি নির্মিত। গানটি সবার পছন্দ হবে বলে আশা করছি।"

কদিন আগে ফুয়াদ আল মুক্তাদির সুরে নতুন একটি গান করেন কনা। গানের নাম ‘ভিতর ও বাহিরে’।

গানটি কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। গানের কথা লিখেছেন আবদার রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিউজিক ভিডিও নির্মাণ করেছে কাইনেটিক টিম।