১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদে রাজের ‘ফ্যামিলি ম্যান’

ঈদের দিন বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে ‘ফ্যামিলি ম্যান’।

ঈদে রাজের ‘ফ্যামিলি ম্যান’
‘ফ্যামিলি ম্যান’ নাটকের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 08:28 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

পরিবারের মুখে হাসি ফোটাতে ঈদে নিজের আনন্দ বিসর্জন দেওয়া এক তরুণের গল্পে ঈদে আসছে টেলিফিল্ম ‘ফ্যামিলি ম্যান’।

চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, স্টেশনটির ঈদের অনুষ্ঠানসূচিতে থাকছে প্রায় আড়াই ডজন নাটক ও টেলিছবি, যার মধ্যে অন্যতম পারিবারিক টেলিছবি ‘ফ্যামিলি ম্যান’। ঈদের দিন বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে এটি। 

টেলিফিল্ম নিয়ে রাজ বলেন,"‘ফ্যামিলি ম্যান’ পারিবারিক গল্প, অনেক ইমোশনের গল্প। যারা ঈদের ছুটিতে গ্রামে যায় তারা যেন কাজটি অবশ্যই দেখে এবং দেখার পর তাদের অনুভূতি কেমন হবে, তারা কী ফিডব্যাক দেবেন আমি সেটা দেখার অপেক্ষায় আছি। এই গল্পটা আমাদের দেশের স্বচ্ছল ও অস্বচ্ছল সবার সাথে কোনো না কোনো কানেক্ট করবে আমি বিশ্বাস রাখি।”

সিদ্দিক আহমেদের রচনায় টেলিফিল্মে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, মনিরা মিঠু, রোজি সিদ্দিকী, বড়দা মিঠু, রাজু, ডা. এজাজ, আমিরুল হক চৌধুরীসহ অনেকে।