১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুধু ‘বিগ বস’ নয়, স্টার জলসায় আরও একটি শো’তে সৌরভ

নতুন শোয়ের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 01:11 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

কলকাতার রিয়েলিটি শো ‘দাদাগিরি’ থেকে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায় মানেই পর্দা থেকে চলে যাওয়া হয়। এবার তাকে পাওয়া যাবে বহু প্রতীক্ষিত 'বিগ বস বাংলা'-এর সঞ্চালক হিসেবে।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ লিখেছে, তবে কেবল 'বিগ বস বাংলা’ নয়, পশ্চিমঙ্গের বেসরকারি টেলিভিশন স্টেশন স্টার জলসার আরও একটি কুইজ শোয়ের সঞ্চালনা করবেন তিনি।

কদিন আগে ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই খবর জানিয়েছেন সৌরভ।

সৌরভ বলেন, "শোয়ের জন্য স্টারকে প্রায় ৩৪ দিন সময় দিতে হবে। তার মধ্যে ১৫ দিন 'বিগ বস'-এর শুটিং এবং ১৭ দিন নতুন কুইজ শো-এর জন্য। খুব সম্প্রতি আন্তর্জাতিক স্তরে শো-টি লঞ্চ হয়েছে। এবার তার বাংলা সংস্করণ নিয়ে আসছে স্টার জলসা, আর সেটির সঞ্চালনার দায়িত্বে থাকব আমি।"

যদিও নতুন শোয়ের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ক্রিকেট মাঠে অধিনায়ক হিসেবে যেমন তিনি নিজের ছাপ রেখে গিয়েছেন, তেমনই টেলিভিশনের মঞ্চেও সঞ্চালক হিসেবে তৈরি করেছেন আলাদা পরিচিতি। দেড় দশকের বেশি সময় ধরে 'দাদাগিরি'তে সাফরল্য দেখিয়েছেন তিনি। 

এবার তার নতুন ইনিংস দেখার অপেক্ষায় দর্শকরা।