১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন কুঁড়ির বিভাগীয় অডিশন শুরু শনিবার

প্রাথমিক পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগিরাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।

নতুন কুঁড়ির বিভাগীয় অডিশন শুরু শনিবার
‘নতুন কুঁড়ির' লগো। ছবি: বিটিভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 10:22 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

প্রাথমিক বাছাই শেষে বাংলাদেশ টেলিভিশনের শিশুপ্রতিভা সন্ধানী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ির’ বিভাগীয় পর্যায়ের অডিশন শুরু হতে যাচ্ছে।    

আটটি বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগিরাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, বিভাগীয় পর্যায়ের অডিশন সকাল ৯টা থেকে শুরু হবে।

অডিশনের সময় প্রতিযোগির জন্ম নিবন্ধনের কপি এবং ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিরা পরে পর্যায়ক্রমে বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপের চূড়ান্ত বাছাই, সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশ নেবে।

ঢাকা বিভাগের অডিশন হবে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনে। আর ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অডিশন স্থানীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

নয়টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা হবে। যার মধ্যে আছে অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও হামদ-নাত।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্ল্যাটফর্ম ছিল ‘নতুন কুঁড়ি’। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই প্রতিযোগিতা। সবশেষ আয়োজিত হয় ২০০৫ সালে।

আরও পড়ুন:

'নতুন কুঁড়ি'র প্রতিযোগীদের প্রতিভায় মুগ্ধ সোহেল আরমান

'নতুন কুঁড়িরঅডিশন শুরু বুধবার থেকে 

দুই দশক পর বিটিভিতে ফিরছে 'নতুন কুঁড়ি'

শুরু হল 'নতুন কুঁড়ি'র নিবন্ধন