১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পর্শিয়া ফারহানের ‘রূপকথার মতো’

বুধবার রাত সাড়ে ১০টায় দেখা যাবে  রূপকথার মতো’ নাটকটি।

স্পর্শিয়া ফারহানের ‘রূপকথার মতো’
‘রূপকথার মতো’ নাটকের দৃশ্যে অর্চিতা স্পর্শিয়া ও মুশফিক আর ফারহান। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

প্রেম, পরিবারের বাধ্যবাধকতা এবং সমাজের চাপে জড়িয়ে পড়া দুই তরুণ তরুণীর জীবনের গল্পের নাটক ‘রূপকথার মতো’। 

আব্রাহাম তামিমের রচনা ও রুবেল আনুশের পরিচালনায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। 

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টায় দেখা যাবে নাটকটি। 

নাটকের কাহিনীতে দেখা যাবে, ২৮ বছর বয়সী তরুণী নিলু চুপচাপ ও লাজুক স্বভাবের। বুটিকসের কাজ এবং টিউশনি করে সংসার সামলান তিনি। তার বড় ভাই ফরিদ মালয়েশিয়ায় থাকলেও ভিসা জটিলতার কারণে দেশটির কারাগারে বন্দি আছেন। 

হঠাৎ ফরিদ চিঠি পাঠিয়ে জানায় তার বন্ধু হাসান তাদের বাড়িতে দুই মাসের জন্য বেড়াতে আসবে। হাসান নিলুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে এবং স্কুটি উপহার দেন। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ও ভালোবাসা গড়ে ওঠে, কিন্তু মহল্লার মানুষ এ সম্পর্ককে ভালো চোখে দেখে না। শুরু হয় নানান জটিলতা। নিলু ও হাসানের সম্পর্কের পরিণতির গল্পেই এগিয়ে যাবে নাটকটি। 

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও অর্চিতা স্পর্শিয়া।

নাটকটি নিয়ে পরিচালক রুবেল আনুশ বলেন, "নিলু ও হাসানের মাধ্যমে আমরা এই গল্পে দেখাতে চেয়েছি এক তরুণীর জীবনের বাস্তবতা, তার ভালোবাসা এবং সমাজ ও পরিবারের চাপ। আশা করছি, দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন এবং চরিত্রগুলোর অনুভূতি গভীরভাবে অনুভব করবেন।"