Published : 14 Jan 2026, 10:19 PM
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘টাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব’ সিরিজ প্রচারে ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে ঘুরে বেড়িয়েছেন অভিনেতা ইমরান হাশমি। এর মধ্যে ঘটে বিপত্তি।
আনন্দবাজার লিখেছে, দুদিন আগে মুম্বাই থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন তিনি। যে উড়োজাহাজে তিনি ছিলেন সেটি দুবার চেষ্টা করে অবতরণ করতে ব্যর্থ হয়। পরে তা অবতরণ করে জয়পুরে।
পরিস্থিতি বেগতিক হলেও শেষপর্যন্ত যাত্রীরা নিরাপদে পৌঁছান।
‘টাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব’ সিরিজে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তার চরিত্রে দেখা যাবে হাশমিকে। সে কারণে বিমানবন্দরগুলোতেও সিরিজটি নিয়ে প্রচার করেন তিনি।
হাশমি ছাড়াও সিরিজে অভিনয় করেছেন শরদ কেলকার, যোইয়া আফরোজ়, অনুজা সাঠেসহ আরও অনেকে।
সিরিজের গল্পে হাশমির সঙ্গে আরও কয়েকজন সৎ কর্মকর্তাকে দেখানো হয়েছে। যারা চোরাচালান বন্ধে কাজ করেন।
নীরজ পান্ডে পরিচালিত এই সিরিজে চোরাচালানের অন্ধকার জগৎ তুলে ধরা হয়েছে।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে হাশমি অভিনীত সিনেমা ‘হক’। ওই সিনেমায় তার বিপরীতে কাজ করেছেন ইয়ামি গৌতম। দুই তারকার অভিনয়ই প্রশংসিত হচ্ছে এই সিনেমায়।