১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাসির আলী মামুনকে নিয়ে প্রামাণ্যচিত্র 'ছায়াবন্দনা'

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরীর বানানো এই প্রমাণ্যচিত্রের নাম দেওয়া হয়েছে 'নাসির আলী মামুন In praise of Shadows, ছায়াবন্দনা'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:11 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

পোর্ট্রেট ফটোগ্রাফিতে স্বকীয় এক শৈলীর নির্মাতা নাসির আলী মামুনের ফটোগ্রাফিক যাত্রা নিয়ে নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র।

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরীর বানানো এই প্রমাণ্যচিত্রের নাম দেওয়া হয়েছে 'নাসির আলী মামুন In praise of Shadows, ছায়াবন্দনা'।

৬৫ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি আলোকচিত্রী নাসির আলী মামুনের জীবন ও কর্ম নিয়ে একটি বিস্তারিত কাজ বলে জানিয়েছেন নির্মাতা। একজন নিরলস শিল্পীর শ্রম, সংগ্রাম ও ধ্যানের যাত্রা তুলে আনা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

আগামী ১০ মে বিকেল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে 'ছায়াবন্দনা' প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো হবে।

নির্মাতা মকবুল চৌধুরী বলেন, "গত পাঁচ বছর ধরে এই চলচ্চিত্রটির সাথে আমার বসবাস। অবশেষে ছবিটি প্রদর্শনের সকল আয়োজন সম্পন্ন হল। কিশোর বয়স থেকে যে আলোকচিত্রী আমার আগ্রহ কেড়ে নিয়েছেন সেই নাসির আলী মামুনের জীবন ও কর্ম নিয়ে একটি বিস্তারিত কাজ।"

তার ভাষ্য, "পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক নিজস্ব স্বকীয়তার নির্মাতা নাসির আলী মামুনের ফটোগ্রাফিক যাত্রা একজন নিরলস শিল্পীর শ্রম, সংগ্রাম ও ধ্যানের যাত্রা।"